দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ইতিহাসে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার স্থানে থাকা চারটি দেশ একই আসরের শেষ চারে জায়গা করে নিয়েছে।
তবে এই চার দেশের প্রতিদ্বন্দ্বিতা শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়। ইতিহাসের বিভিন্ন সময়ে সাম্রাজ্য বিস্তার, ভূখণ্ডের নিয়ন্ত্রণ, রাজনৈতিক আধিপত্য ও স্বাধীনতার লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে তারা। এসব সংঘাত বিশ্বের রাজনৈতিক মানচিত্রেও বড় ধরনের প্রভাব ফেলেছে।
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার ‘হান্ড্রেড ইয়ার্স ওয়ার’ ইউরোপের দীর্ঘতম সংঘাতগুলোর একটি। ১৩৩৭ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত দফায় দফায় চলা এই যুদ্ধে ফরাসি সিংহাসনের উত্তরাধিকার ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ তৈরি হয়। যুদ্ধের শুরুতে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থানে থাকলেও পরবর্তীতে জোয়ান অব আর্কের নেতৃত্বে ফ্রান্স ঘুরে দাঁড়ায় এবং ১৪৫৩ সালে সংঘাতের অবসান ঘটে।
ইংল্যান্ড ও স্পেনের মধ্যে ১৫৮৮ থেকে ১৬০৪ সাল পর্যন্ত চলা সংঘাতের পেছনে ছিল ধর্মীয় বিরোধ, উপনিবেশ বিস্তার এবং সমুদ্রপথে বাণিজ্যিক আধিপত্যের প্রতিযোগিতা। ১৫৮৮ সালে স্পেনের ‘স্প্যানিশ আর্মাডা’ ইংল্যান্ড আক্রমণের চেষ্টা করলেও অভিযান ব্যর্থ হয়। পরে ১৬০৪ সালে লন্ডন চুক্তির মাধ্যমে দুই দেশের যুদ্ধের ইতি ঘটে।
ফ্রান্স ও স্পেন ১৬৩৫ থেকে ১৬৫৯ সাল পর্যন্ত ইউরোপে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে মুখোমুখি হয়। ‘থার্টি ইয়ার্স ওয়ার’-এর অংশ হিসেবে শুরু হওয়া এই সংঘাত পরবর্তীতে স্বতন্ত্র যুদ্ধে রূপ নেয়। ১৬৫৯ সালে ‘ট্রিটি অব দ্য পিরেনিস’ স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধ শেষ হয় এবং এর পর থেকেই ইউরোপে স্পেনের দীর্ঘদিনের প্রভাব দুর্বল হতে শুরু করে।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সবচেয়ে আলোচিত সংঘাত ছিল ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে শুরু হওয়া ৭৪ দিনের এই যুদ্ধে শেষ পর্যন্ত আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। যুদ্ধটি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও ১৮৪৫ থেকে ১৮৫০ সালের মধ্যে উরুগুয়ের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্রান্স ও ব্রিটেন বুয়েনস আইরেস বন্দরে নৌ অবরোধ আরোপ করে, যা দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছিল।
অন্যদিকে, ১৮১০ থেকে ১৮২৫ সালের স্বাধীনতা সংগ্রামে স্পেনের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে আর্জেন্টিনা। দীর্ঘ এই সংগ্রামের মধ্য দিয়েই দেশটি স্বাধীনতা অর্জন করে।
এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল মাঠে আবারও মুখোমুখি হচ্ছে এই চার দেশ। তবে তাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস কেবল খেলায় সীমাবদ্ধ নয়; শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতেও তারা একে অপরের প্রতিপক্ষ ছিল।
যে আই